Kishore Kumar Hits

Kalim Sharafi - Aguner Parashmoni текст песни

Исполнитель: Kalim Sharafi

альбом: Bhara Thak Smritisudhay


আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে
এ জীবন পুণ্য করো
এ জীবন পুণ্য করো
এ জীবন পুণ্য করো
এ জীবন পুণ্য করো দহন দানে
আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে

আমার এই দেহখানি তুলে ধরো
তোমার ওই দেবালয়ের প্রদীপ করো
আমার এই দেহখানি তুলে ধরো
তোমার ওই দেবালয়ের প্রদীপ করো
নিশিদিন আলোক-শিখা জ্বলুক গানে
নিশিদিন আলোক-শিখা জ্বলুক গানে
আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে

আঁধারের গায়ে গায়ে পরশ তব
সারা রাত ফোটাক তারা নব নব
আঁধারের গায়ে গায়ে পরশ তব
সারা রাত ফোটাক তারা নব নব
নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো
যেখানে পড়বে সেথায় দেখবে আলো
নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো
যেখানে পড়বে সেথায় দেখবে আলো
ব্যাথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে
ব্যাথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে
আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে
এ জীবন পুণ্য করো
এ জীবন পুণ্য করো
এ জীবন পুণ্য করো
এ জীবন পুণ্য করো দহন দানে
আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители